1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

নির্মাতাকে হুমকি আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব রাজ রিপা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ জন পড়েছে

বিনোদন ডেস্ক : যেখানে রাজ রিপা লিখেছেন, আমি কার সাথে কাজ করব কী করব না—এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই আপনি আগে মুক্তি সিনেমা শেষ করেন, নয়তো প্রমাণগুলো নিয়ে আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম ইফতেখার চৌধুরী স্যার। আমার ধৈর্য্যের কারণে এখনও ভালো আছি, ভালো থাকতে দেন, নয়তো আমার মাথার তার ছিঁড়ে গেলে কিন্তু আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব, কসম আল্লাহর নায়িকা রাজ রিপা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইফতেখার চৌধুরীকে হুমকি দিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। নির্মাতা ইফতেখার চৌধুরীকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন নবাগত আলোচিত নায়িকা রাজ রিপা। যেখানে এই পরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম। জানা গেছে. ইফতেখার চৌধুরীর নির্মিত ‘মুক্তি’ সিনেমায় কাজ করেছিলেন রিপা। ২০২১ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। কিন্তু এখনও সিনেমাটির মুক্তি মেলেনি। সিনেমার মুক্তি না মিললেও নতুন কোনো চলচ্চিত্রে রাজ রিপাকে কাজ করতে দিচ্ছেন না এই পরিচালক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন নায়িকা।
এ বিষয়ে জানতে চাইলে রাজ রিপা বলেন, সিনেমাটি অনেকদিন ধরে আটকে রেখেছেন ইফতেখার চৌধুরী। এখন শুটিংও শেষ করছেন না, আবার আমি অন্য কোথাও কাজ করি সেটাও চাইছেন না। এভাবে তো চলতে পারে না। আমার ক্যারিয়ার সংকটে পড়েছে।
নায়িকার পোস্টের পরিপ্রেক্ষিতে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনও পোস্টটি দেখিনি তাই কিছু বলতে পারছি না। তবে আমাদের সিনেমার অল্প কিছু অংশের শুটিং বাদ আছে। সেটা শেষ করেই ছবিটি মুক্তি দিব।
প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজ রিপার। এছাড়া বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লীগে তার আচারন নতুন করে আলোচনা সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ