1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

ফ্রান্সের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ জন পড়েছে

অনলাইন ডেক্স : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নয়াদিল্লি থেকে তাকে বহনকারী প্লেনটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরেই ফ্রান্সের প্রেসিডেন্টকে গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেয় সশস্ত্র বাহিনীর একটি দল। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট গার্ড পরিদর্শন করেন।

রোববার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ম্যাক্রোঁ। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো—বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট আসার কয়েক ঘণ্টা আগেই ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ