1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

ভাড়া নিয়ে বিতর্ক সাভারে যাত্রীদের পিটুনিতে বাস চালক ও সহকারীর (হেলপার) মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২০৯ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় ভাড়া নিয়ে বিতর্কের জেরে যাত্রীদের পিটুনিতে ইতিহাস পরিবহনের বাসচালক ও চালকের সহকারীর (হেলপার) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো বাসচালক সোহেল রানা বাবু (২৬) ও তার সহকারী (হেলপার) হৃদয় (৩০)।
সোমবার রাতে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এরআগে আজ দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রকৃয়াজাতকরন (ডিইপিজেড) এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। পরে স্হানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত বাস চালক সোহেল রানা বাবু (২৬) রাজধানী মিরপুরের ফোরকান হোসেনের ছেলে ও চালকের সহকারী হৃদয় (৩০) ময়মনসিংহের ফুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান জানান, ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে যাত্রীদের গণপিটুনিতে মারাত্মক আহত হয় ইতিহাস পরিবহনের বাসচালক ও চালকের সহকারী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রকৃয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ