1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

রাজকুমার সিনেমার মার্কিন নায়িকা, পাবনায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৯১ জন পড়েছে

বিনোদন ডেস্ক : ১০ ডিসেম্বর থেকে রাজকুমার-এর শুটিং শুরু হবে পাবনায়। দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা রাজকুমার। প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, কেন ১০ তারিখ বেছে নেওয়া সেটাও জানিয়েছেন আরশাদ। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। তাই বাবার জন্মদিন উপলক্ষ্যেই ১০ তারিখে রাজকুমার সিনেমার শুটিং শুরু করতে চান প্রযোজক ছেলে।
আরশাদ আদনান বলেন, ১০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি। প্রযোজকের কথার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন পরিচালক হিমেল আশরাফ। জানালেন, পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং। সেটা আগামী ১০ ডিসেম্বর। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।হিমেল আশরাফ বলেন, ‘কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এটি এখনও চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।
২০২২ সালের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এরপর পরিচালক হিমেল আশরাফকে নিয়ে তৈরি হয় ‘প্রিয়তমা’ মুক্তি পাওয়ার পর ব্লকবাস্টার হিটও হয় সিনেমাটি। প্রিয়তমার পর অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং কাজও শেষ করলেন ঢালিউড সুপারস্টার। এবার রাজকুমারে হাত দেওয়ার পালা। আগামী মাস থেকেই এই সিনেমার শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ