1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারে নারীর উপর হামলা ও শ্লীলতাহানীর চেষ্টার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারের ভাকুর্তা ইউনিয়নে নারীর উপর হামলা ও শ্লীলতা হানির চেষ্টার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের আরএস টাওয়ারের বিএফপিতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বেল্লাল হোসেন বলেন, বুধবার সন্ধ্যার দিকে অভিযুক্ত ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসান আলী ও তার সহযোগী দেলোয়ার, মাসুদ, ক্যাশব লাল নন্দী,মাজহারুল, সাদেক,আলমগীর কতৃক জমি দখলের চেষ্টা, মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। মেম্বার হাসান আলী তার সহযোগিদের নিয়ে ঘটনাস্থল চুনারচরে দেশীয় মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজিত হইয়া বেআইনীভাবে আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী মোসা: লাইলী আক্তার (২৮) এর উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আমার স্ত্রী কোন কিছু বুঝিয়া উঠার পুর্বেই ভূমিদস্য মোঃ মাসুদ করিম তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীর মাথার বাম পার্শ্বে কোপ মারিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। ভূমিদস্য মোঃ দেলোয়ার তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীর বাম চোখের উপরে কোপ মারিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। সংবাদ সন্মেলনে তিনি আরও বলেন ২০০৯ সাল থেকে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই জমি দখল চেস্টার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটার পূর্বেও ২৫/১২/২০১৩ ইং তারিখে হামলার ঘটনা ঘটেছেলো সে বিষয়েও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি আরও বলেন আমরা পৈতৃক ও ওয়ারিশ সূত্রে এ জমির মালিক। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রাথর্না করে বলেন, আমরা যেন সঠিক বিচার পাই সেই অনুরোধ আপনাদের মাধ্যমে জানাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ