1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারে নৌকার পক্ষে রাজীবের গণসংযোগে গণজোয়ার

  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২২৪ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে “উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে” সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

সোমবার (১৩.১১.২৩ইং) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা, থানা ষ্ট্যান্ড, বাজার বাসষ্ট্যান্ডসহ বিভিন্নস্থানে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংযোগে অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের সহস্রাীধক নেতৃবৃন্দ এ গণসংযোগে অংশগ্রহন করেন।

গণসংযোগকালে রাজীব বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন চিত্র সাধারণ জনগণের সামনে তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশনা প্রদান করে বলেন বিএনপি-জামাত নির্বাচন বালচালের ষড়যন্ত্র করছে। তারা জন বিচ্ছিন্ন বলেই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে। এসময় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামাতের যে কোন ষড়যন্ত্রই রুখে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ