1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

হারালেন পরীমণি নানাভাইকে

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ জন পড়েছে

বিনোদন ডেস্ক : পরীমণি নানাভাইকে হারালেন। ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী মারা গেছেন। মাত্র তিন বছর বয়সে মাতৃহারা হন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ২০১২ সালে তার বাবাও না ফেরার দেশে চলে যান। তবে মাতৃহারা হওয়ার পর থেকেই নানার কাছেই বড় হয়েছেন তিনি। এবার প্রিয় সেই নানা শামসুল হক গাজীকে হারালেন তিনি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।
ফেসবুকে তিনি লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই, পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।তিনি আরও লিখেছেন, সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।পরিমণির নানাবাড়ি পিরোজপুরে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন পরিমণি। নানাবাড়িতে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরিমণির নানা শামসুল হক পিরোজপুরেই থাকতেন। তবে মাঝে মাঝে পরিমণির আবদারে ঢাকায় ছুটে আসতেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ