1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

১৩ জেলায় ব্যালট পেপার যাচ্ছে আজ

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত উপলক্ষে।
সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে।
প্রাথমিক পর্যায়ে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং নেত্রকোণা জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে।এর আগে রোববার (২৪ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির এক চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড-সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। তবে কোনো নির্বাচনী এলাকায় মামলাসংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।
ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা যাচ্ছে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহন করতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ