1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

ভারতকে টপকিয়ে ৬ বলে অস্ট্রেলিয়ার জয়

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ জন পড়েছে

স্পোর্টস ডেস্ক : গুয়াহাটিতে ম্যাক্সওয়েল শোতে ভারতের পাহাড় টপকিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ৬ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ম্যাক্সওয়েল উইকেটে থাকায় তখনও আশা ছাড়েননি অজি সমর্থকরা। সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই অজি। ৫ উইকেটের জয়ে সিরিজে টিকে রইলো অজিরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। যেখানে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন গায়কোয়াড়। একটি করে উইকেট পেয়েছেন বেহানড্রফ, হার্ডি ও রিচার্ডসন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে অস্ট্রেলিয়া।
২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ১৬ রান করে অ্যারন হাড্ডি ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ। তবে গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে আসলে পালটে যায় ম্য্যাচের চিত্র।শুরুতে ট্রাভিস হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। তবে ৩৫ রান করে ফিরেছেন হেড। এরপর মিডল অর্ডারে স্টইনিস ২১ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়িয়েছেন। সেই চাপ সামলে দলকে জয়ের পথে আনেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৭ বলে করেছেন সেঞ্চুরি। অপরাজিত ১০৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াশভি জয়সাওয়াল। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ ঈশান কিষাণ। এই উইকেটকিপার ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তিনি ডাক খেয়ে ফিরলে ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় ভারত। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলেন গায়কোয়াড়। ভারত অধিনায়ক ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন গায়কোয়াড়। এই ওপেনার ৫২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২৩ রান করে।
শেষদিকে গায়কোয়াড়কে যোগ্য সঙ্গ দিয়েছেন তিলক ভার্মা। এই তরুণ ব্যাটার অপরাজিত ছিলেন ২৪ বলে ৩১ রান করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ